Magspot Blogger Template

একাধিক পদে আবুল খায়েরে চাকরি


আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে।আগ্রহী ব্যক্তিরা সরাসরি আবেদন করতে পারবেন। 

পদগুলোর কর্মস্থলঃ
ঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

পদের নাম: ট্রেড মার্কেটিং সুপারভাইজার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
স্নাতক বা সমমান পাস হতে হবে। সিগারেট মার্কেটিং, সেলস, প্রমোশনসংক্রান্ত কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। দল পরিচালনায় পারদর্শী, চটপটে ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বেতন: ২২,০০০-২৬,০০০ টাকা

পদের নাম: ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ
পদের সংখ্যা: নির্ধারিত না
আবেদনের যোগ্যতা
কমপক্ষে এইচএসসি পাস হতে হবে ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করতে হলে। সেলস, প্রমোশনসংক্রান্ত কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। দল পরিচালনায় পারদর্শী, চটপটে ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বেতন: ১৩,০০০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিজ্ঞপ্তিতে বর্ণিত ঠিকানায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।

আবেদনের শেষ তারিখ
জেলা ভেদে ১৩-২৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।



নবীনতর পূর্বতন

نموذج الاتصال