বুধবার, ১৫ মে ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩

আরজি কর কাণ্ডে তিন আইপিএস কর্মকর্তা বরখাস্ত, তদন্তে নতুন মোড়

আরজি কর কাণ্ডে তিন আইপিএস কর্মকর্তা বরখাস্ত, তদন্তে নতুন মোড়
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক “অভয়া” ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির অভিযোগে তিন আইপিএস কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সাবেক ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং সাবেক ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ আগস্ট সংঘটিত এই ঘটনায় তদন্তের শুরু থেকেই নানা ধরনের গাফিলতি ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

ঘটনার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ব্যাপক জনরোষ ও আন্দোলনের মুখে অভিযুক্ত কর্মকর্তাদের অন্য পদে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তাঁরা বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছিলেন।

নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, তাঁর মেয়ের হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি সম্প্রতি আদালতে নতুন মামলা করে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগও তুলেছেন।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সিভিল ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে সেই রায়ে সন্তুষ্ট নন ভুক্তভোগীর পরিবার।

ঘটনাটি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বরখাস্ত ও পুনর্তদন্তের ঘোষণা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال