Magspot Blogger Template

তিন বন্ধু পুরনো এটিএম মেশিন কিনে ভিতরে লক্ষাধিক টাকা পেলেন!

তিন_বন্ধু_পুরনো_এটিএম_মেশিন_কিনে_ভিতরে_লক্ষাধিক_টাকা_পেলেন!
প্রতীকী ছবি।

অকেজো এটিএম মেশিন সস্তায় কিনেছিলেন। খুলে দেখলেন ভিতরে রয়ে গিয়েছে রাশি রাশি টাকা।

৩০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকার কিছু বেশি দামে এটিএম মেশিনটি কিনেছিলেন তিন বন্ধু। ভিতরে টাকা থেকে গিয়েছে কি না দেখতে তাঁরা মেশিনটি খুলে ফেলেন। 

দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভিতর রয়েছে ২০০০ ডলার। ভারতের হিসেবে যা দেড় লক্ষ টাকারও বেশি।

গোটা ঘটনার একটি ভিডিয়ো টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে হাতুরি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তাঁরা সফল হন। ভিডিয়োটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। 

জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাঁদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভিতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।

ঘটনাটি বিদেশের। তবে কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিয়োয় ওই তিন বন্ধু জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে দেড় লক্ষ ছাড়াবে, তা কল্পনাও করেননি।
নবীনতর পূর্বতন

نموذج الاتصال